আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দোয়ারাবাজার ভারতীয় মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) ভোরে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কূশিউড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদকে আটক করা হয়। তাঁর সাথে থাকা সহযোগী আব্দুল কাহার নামের একজন পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, আব্দুস সামাদসহ তাঁর সাথের অন্যান্য আসামীর বিরুদ্ধে শুক্রবার (৮ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-০৪। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।##