আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানা এলাকায় অবৈধভাবে পাহার/টিলা কাটা দায়ে মোবাইল কোর্ট-এ ১ একলক্ষ টাকা জরিমানা

গত ০৭/০৪/২০২২খ্রিঃ তারিখ সিয়েরা-২১ পার্টির অফিসার এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার সঙ্গীয় ফোর্স ও এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুর আলম মন্ডল, সর্ব জালালাবাদ থানা, এসএমপি,সিলেটদের সহায়তায় ০৭/০৪/২০২২ইং তারিখ বিকাল ১৪:৩০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন ৮নং সিটি ওয়ার্ডের উপরপাড়াস্থ জামে-মসজিদ সংলগ্ন অবৈধভাবে পাহার/টিলা কাটা অবস্থায় মোঃ লামীম(৪২), পিতা-মোঃ সেকেন্দার খান, সাং-৭৯, নূরানী, সুবিদ বাজার, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেটকে এবং তার হেফাজতে থাকা ০১টি মাটিকাটার বুলডোজার সহ আটক করেন। ধৃত আসামী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী-২০১০) এর ৬(খ) ধারায় অপরাধ করায় ঘটনাস্থলে উপস্থিত জনাব এমরান হোসেন, পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর,সিলেট মোবাইল কোর্ট পরিচালনা করতঃ আটক বর্ণিত আসামীকে নগদ ১,০০,০০০/-(একলক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।