আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত নারীর মৃত্যু

রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি  (বগুড়া)ঃ
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার
দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর এলাকায় দুর্ঘটনাটি
ঘটে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর এলাকায় সড়ক পারাপার হওয়ার সময় এক অজ্ঞাত নারী দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার চাটখাইর নামক এলাকায় কোনো এক ভাড়ি যানবাহনের চাকায় পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ওই নারীর
মরদেহ উদ্ধার করা হয়েছে। চাকায় পৃষ্ট ওই নারীর চেহারা বিভৎস্য ও দেহের বিভিন্ন অংশ
বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ডিএনএ
পরিক্ষার জন্য নিহতের দেহের একাংশ ল্যাবে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নাম্বার-৯।