আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মাকতাব ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে মাকতাব ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাকতাব ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আইটি ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম ও আব্দুল্লাহ আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি’র প্রফেসার ড. শাহ আলম, তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নুমান সাদী, মাআদুল ইলমি ওয়াদ দাওয়া এর মুহতামিম হাফিজ মাওলানা মুফতি জুবায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাহমুদুল হোসেন সেজু, হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ডাক্তার শাহাদত হোসাইন, শাবিপ্রবি’র ইলেকট্রিকাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর হেড ড. প্রফেসর ইফতে খায়রুল আমিন, শাবিপ্রবি’র গনিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সালাহ উদ্দিন, শাবিপ্রবি’র আইপি ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি জমির উদ্দিন।