আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে শ্রী শ্রী কালি মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, , মৌলভীবাজারঃ মৌলভীবাজারে শ্রী শ্রী কালি মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। ষষ্টী পূজা ও উপবাসের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। 
আজ চলছে পূজোর দ্বিতীয় দিন অর্থাৎ সপ্তমী পূজা। উৎসবের শেষ হবে দশমী পূজার মাধ্যমে। 
জেলার মন্দিরে মন্দিরে বাসন্তী পূজা। পূজার প্রথম থেকে উৎসবকে কেন্দ্র করে শহরের শ্রী শ্রী  কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। এখনো চলছে বাসন্তী পূজার উৎসব। উৎসবে আসা জনি সূত্রধর জানান এটাই আমাদের মূলত প্রধান উৎসব। 
উৎসবে আসা নীলা ভট্টাচার্য ও পূর্নিমা চন্দ্র জানা এই পূজায় আমরা অনেক আনন্দ করি দেশ মাতৃকার জন্য প্রার্থনা করি। এটাই আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। যা ঘটা করে প্রচার না হলেও আমরা পূর্নাঙ্গ ভাবে বাসন্তী পূজা উদযাপন করি। 
দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। এ সময় ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখরিত হয় মৌলভীবাজার শ্রী শ্রী কালি মন্দির এলাকা।
পূজার পুরোহিত জানান, সত্যযুগে রাজা সুরথ, রাজ্য উদ্ধারের জন্য বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাসন্তী নামে এ উৎসব পালন করে আসছেন।