আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার ঃ থানায় সাধারণ জিডি


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছে একটি চক্র। একাধিক ব্যক্তি নিজেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস- আদালতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর (দায়িত্ব প্রাপ্ত নয়) ভূয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সংগঠনের লোগো ব্যবহার এবং বিভিন্ন নিয়োগ বানিজ্যসহ অনিয়ম ও দুর্ণীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ব্যপারে অপকর্মকারীদের বিরুদ্ধে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি নং-৪৩৩) করা হয়েছে । অপকর্মকারীদের এসব অপপ্রচারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বমহল তাদের ফাঁদে না পড়ার আহবান জানান- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আরো বলেন- সংগঠনের পক্ষ থেকে থানায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। এবং “সকল মহলের জ্ঞাতার্থে” স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব অপপ্রচার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সংগঠনের মর্যাদা ও ভাবমুর্তি ক্ষুন্ন করা থেকে বিরত থাকুন। অন্যথায় সভার সিদ্ধান্ত অনুযায়ি সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবকে সমাজে মর্যাদাশীল আসনে নিয়ে আসতে এতে সক্রিয় সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করবেন এমন প্রত্যাশা রইল। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এসব ব্যক্তির দুর্ণীতির দায় বহন করবে না।