বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের ২২নং ওয়ার্ড কমিটি অনুমোদন করা হয়েছে। গত শনিবার (২ এপ্রিল) সিদ্দিকুর রহমানকে সভাপতি ও ফুয়াদ বকসী মামুনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি অনুমোদন দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান লালন, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, লায়েছ আহমদ, অলিউর রহমান কুদ্দুছ, মোহাম্মদ সুমন আহমদ ও জেবুল আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ সাহেদ, সাইদুল ইসলাম ও ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক আতা এলাহী ফাহাদ ও জাহাঙ্গীর আলী, প্রচার সম্পাদক মারজান খান তাহমিদ, দপ্তর সম্পাদক আবু বক্কর চৌধুরী, অর্থ সম্পাদক তারেক আহমদ, মহিলা সম্পাদিকা বদরুন নাহার হক, সহ মহিলা সম্পদিকা লুনা ভুড়–য়া, পরিবেশ বিষয়ক সম্পাদক নাঈম আহমদ।








