আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে রোগীদের মাঝে জমিয়তের ইফতার বিতরণ

★ আবু তালহা তোফায়েল :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 
১০ এপ্রিল (রোববার) দুপুর ২টায় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রায় অর্ধশতাধিক রোগীদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। 
তিনি প্রতিবেদককে জানান,একেক প্যাকেটে  প্রায় ৭-৮’শ টাকার প্রয়োজনীয় ইফতার সামগ্রী রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩/৪ দিনের জন্য রোগীর স্বজনরা ইফতার নিয়ে দৌড়যাপ করা লাগবে না। ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, রহমত, মাগফিরাত ও নাযাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রামাজান। আমরা আত্মশুদ্ধির বিরাট এক সুবর্ণ সুযোগ পেয়েছি। আমল-আখলাকে মুত্তাকী হওয়ার পাশাপাশি দ্রব্যমূল্যের যে হার বেড়ে চলেছে, তাতে আমরা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াই। জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এমন অসহায় মানুষের সহায়তা করি।কেননা মহিমান্বিত রমজান মাসে ভালো কাজের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন, তাই আমরা এমন সময় সুযোগ যেন হাতছাড়া না করি। 
ইফতার সামগ্রী বিতরণে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ডাক্তার-নার্স ও তৃণমূল জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।