শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের
একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা
এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১০
এপ্রিল ২০২২ ইং তারিখ ২৪.২০ ঘটিকার সময় দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন হিলি
টু বিরামপুর গামী পাকা রাস্তার পশ্চিমে নওদাপাড়া বড়চড়া গ্রামে আমতলী নামক স্থানে
অভিযান পরিচালনা করে ফেন্সিডিল-১১৩ বোতলসহ আসামী মোঃ শাকিল বাবু (২৪), পিতা- মোঃ আশরাফুল ইসলাম, সাং-নওদাপাড়া (বড়চড়া), থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুরকে
হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ
নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক দিনাজপুর জেলার বিভিন্ন
এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। ( প্রেস বিজ্ঞপ্তি)








