আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ


রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি (বগুড়া) ঃ  বগুড়া আদমদীঘি উপজেলা কৃষি  অফিসের উদ্যোগে আজ রবিবার   বেলা ১১ টায়  উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে  খরিফ-১/২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের প্রত্যেকে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু মহোদয়। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা. সালমা বেগম চাঁপা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আব্দুল হক আবু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জনাব মো. মিজানুর রহমান বাবু, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায় ও আদুরী তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো. আমির হোসেন, এনজিও প্রতিনিধি (ব্র‍্যাক) জনাব মো. জালাল উদ্দিন, কৃষক প্রতিনিধি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মো. জালাল উদ্দিন শেখ এবং বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।