আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার অভিনন্দন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক জমির আলী বেপারী বলেন, দক্ষিণ সুরমা উপজেলা একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। এই জনপদের মানুষেরা যুগে যুগে সাহিত্য-সাংবাদিকতা সহ বিভিন্ন দিক থেকে যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন নেতৃত্ব আরো দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক উন্নয়নে অবধান রাখবেন বলে আমরা আশাবাদী।
তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।