আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃতু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগা গ্রামে বজ্্রপাতের ঘটনায় এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১.৩০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মছদ্দর মিয়া (২৫)। তিনি ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ারগলা গ্রামের জলিল মিয়ার বাড়ির বারান্দায় টিনের চাল লাগানোর সময় বজ্্রপাত হলে মছদ্দর মিয়ার শরীরের একাংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ মিয়া (৬০) ও উত্তম আলী (৪০) আহত হন। তাদেরকে দ্রুত কমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক মছদ্দর মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত কাঠমিস্ত্রির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।