ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।
আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
সোমবার (১১এপ্রিল) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে শ্রেষ্ঠ এস আই হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম-সেবা, পিপিএম।
ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়।
এ ব্যাপারে হারুন-অর-রশিদ জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।








