আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে আগুনে পুড়লো দোকান

   রাবেয়া সুলতানা , জেলা প্রতিনিধি  (বগুড়া) ঃ  বগুড়ার সান্তাহারে বন্ধ দোকানে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার(১১ এপ্রিল) রাত ৯.৫০ মিনিটের দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ং প্লাটফর্ম এলাকায়  ডাব্লু টি স্টলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷  খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও নওগাঁ সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নি কান্ডের ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ডাব্লু টি স্টলের স্বত্বাধিকার মোহম্মদ হোসেন বলেন, সারাদিন দোকান বন্ধ ছিল। এদিন রাত ১০টার দিকে বন্ধ দোকানে হঠাৎ করেই আগুন লাগে। এতে আমার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ ইউনিট লিডার ফরিদ আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য বালু ও পানি দেয় যার কারনে আগুন অনেকটায় নিয়ন্ত্রনে চলে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ও  আমরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসি। নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ হাসান বলেন, দোকান পরির্দশন করে আমরা ধারনা করছি আশেপাশে কেউ হয়তোবা সিগারেট খেয়ে তা ফেলার পরে সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি শাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।