আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

‌পদপত্যাশীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য: ছাত্রদল নেতা হাছনাত ও সানি’র বিবৃতি

সম্প্রতি সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সিলেট মহানগর ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে পদপত্যাশী হিসেবে বিভিন্ন ছাত্রনেতাদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে অনেক ছাত্রদল নেতাদের ব্যাপারে মনগড়া ও বানোয়াটা মন্তব্য সংযুক্ত করা হয়েছে।

সংবাদে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আবুল হাছনাত ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ মোস্তাকিম সানির নাম পদপ্রত্যাশী হিসেবে যুক্ত করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে এক বিবৃতিতে “সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আবুল হাছনাত ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ মোস্তাকিম সানি উক্ত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘ প্রায় দেড়যুগের বেশি সময় ধরে জড়িত। সিলেট মহানগর ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কোন পদপত্যাশী নই। আমরা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট মহানগর শাখার কর্মী হিসেবে রাজনীতি করতে ইচ্ছুক”।

উল্লেখ্য, ভবিষ্যতে ছাত্রদলের কমিটি নিয়ে সংবাদ প্রকাশের ব্যাপারে আরও সতর্ক থাকার আহবান জানানো হয়েছে