আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জয়পুরহাটে র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


শিমুল হাসান  হাসান, (নওগাঁ) প্রতিনিধিঃ  র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের
একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা
এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১১
এপ্রিল ২০২২ ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন
বালিঘাটা বাজারে জনৈক হকিকুলের মার্কেটের ধৃত আসামী মোঃ শাহিদুর রহমানের
সিনহা মেডিসিন কর্নার নামক ওষুধের দোকানে  অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৪৬০ পিস, ও  যৌন উত্তেজক ট্যাবলেট-১২০ পিসসহ আসামী
মোঃ শাহিনুর রহমান (৩০), পিতা-মৃত নায়েব আলী, সাং- পারবাট্টা (পুরান পৈাল), থানা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং
যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক ফার্মেসীর ব্যবসার আড়ালে কৌশলে
জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের
নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।