রাবেয়া সুলতানা , জেলা প্রতিনিধি (বগুড়া) ঃ বগুড়ার সান্তাহারে বন্ধ দোকানে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার(১১ এপ্রিল) রাত ৯.৫০ মিনিটের দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ং প্লাটফর্ম এলাকায় ডাব্লু টি স্টলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও নওগাঁ সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নি কান্ডের ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ডাব্লু টি স্টলের স্বত্বাধিকার মোহম্মদ হোসেন বলেন, সারাদিন দোকান বন্ধ ছিল। এদিন রাত ১০টার দিকে বন্ধ দোকানে হঠাৎ করেই আগুন লাগে। এতে আমার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ ইউনিট লিডার ফরিদ আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য বালু ও পানি দেয় যার কারনে আগুন অনেকটায় নিয়ন্ত্রনে চলে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ও আমরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসি। নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ হাসান বলেন, দোকান পরির্দশন করে আমরা ধারনা করছি আশেপাশে কেউ হয়তোবা সিগারেট খেয়ে তা ফেলার পরে সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি শাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।








