আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
  ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন মোঃ জিয়াউল ইসলাম। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম নিজেই। এর আগে, সোমবার ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন সরদার বিপিএম-পিপিএম।
পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ঔটি গ্রামের নজরুল ইসলামের কৃতি সন্তান। তিনি সেবার ব্রত নিয়ে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং ঢাকার ধামরাই থানায় সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে   আশুলিয়া থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে যোগদান করেন। পরে তাকে পদোন্নতি দিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিযুক্ত করা হয়। এখানেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতিতে এবার ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হলেন। পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে  শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)  নির্বাচিত করে পুরস্কার প্রদান করে ঢাকা জেলা পুলিশ। 
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম  বলেন, যে কোন পুরস্কার কাজের গতি আরো বাড়িয়ে দিয়ে উৎসাহ প্রদান করে। এ গৌরব আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের। এ পুরস্কার আমি থানার প্রত্যেক সদস্যের প্রতি উৎসর্গ করছি। তিনি আরও বলেন, আমাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মারুফ হোসেন সরদার স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার অতিরিক্ত পুলিশ সুপার স্যার, সার্কেল স্যার এবং ওসি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলামের অভূতপূর্ব এ সাফল্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।