রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার ২০০ গ্রাম গাঁজাসহ রেজাউন নবী নামের এক মাদক কারবারিকে আটক করে সান্তাহার টাউন পুলিশ।
সন্তান পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে
বুধবার (১৩ এপ্রিল)) বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রেজাউল নবী(৫২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রেজাউল নবী পৌর শহরের রথবাড়ি এলাকার মৃত সাইফুজ্জামানের ছেলে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






