আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট মহানগর বিএনপি’র জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির এক জরুরি সভা বুধবার (১৩ই এপ্রিল) মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে রাত ১০টার সময় অনুষ্ঠিত হয়েছে। 
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজিবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশীদ চৌধুরী, ডাঃ নাজমুল ইসলাম,  নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন,  মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক  এড.মোমিনুল ইসলাম মোমিন। 
সভায় মহানগরসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয় এবং আগামী ১৭ই এপ্রিল গুম হওয়া  বিএনপির  সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী ও তাঁর ড্রাইভার আনসার আলী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদ সহ নেতৃবৃন্দের সন্ধানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গুম হওয়ার পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবাদ সভা আগামী ১৭ ই এপ্রিল বিকাল ২টা ৩০ মিনিটের সময় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ও সভায় আগামী ২৩ রমজান মহানগর বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 
উক্ত সভায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও ধরপাকড়ের তীব্র প্রতিবাদ জানানো হয়।