আইজিপি মহোদয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসএমপি পুলিশ কমিশনার এরঅভিনন্দনঃঅদ্য ১৩/০৪/২০২২ খ্রিঃ তারিখ সময় ১১.০০ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগ ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসএমপি‘র সদর দপ্তরের কনফারেন্স হল রুম ও পুলিশ লাইন্স এর কনফারেন্স হল রুম হতে আইজিপি মহোদয় ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়কেঅভিনন্দনও শুভেচ্ছা জানানো হয়। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেট মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, পুলিশ সুপার হাইওয়ে, পুলিশ সুপার নৌ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।








