তোমার সিঁতিতে সিঁদুর পড়াবো আমায় দিবে টুপি পড়িয়ে, মনের যত কথা আছে বলে দিব সব খুলে।
ভালবাসায় পরিপূর্ণ হবে জীবন তোমায় ভালবেসে, তুমি হলে রাজ্যের রানী আমি তোমার প্রজা৷
প্রজার যত দুঃখ দূর্দশা থাকবে তথা পূর্ণে অপূর্ণে, মন্দিরেতে ঘন্টা বাজাবে দিবে উলুধ্বনি আজান হলে নামাজ পড়বো দু’জন একসাথে।
হও যদি তুমি খৃষ্টীয় যাবো দু’জন গীর্জায়, প্রার্থনায় হবে তুমি মগ্ন বড়দিনে মেতে উঠবো এক সঙ্গে।
এসব নিয়ে লোকে কত-শত করবে মাতামাতি সব কিছু উড়িয়ে দিয়ে ভালবাসায় মগ্ন হয়ে গঙ্গায় যাবো স্নান করিতে, স্নানের শেষ দু’জন যাব ঐ না কা’বার ঘরে।
সেজদায় নত হয়ে চাইবো প্রভুর কাছে থাকতে যেন পারি এক সঙ্গে এপার ওপারে, বড়দিনে যাবে যখন প্রভুর সান্নিধ্যে থাকবে না কোন বাঁধা যাব দু’জন ঐ না মদিনার শান্তির দূতের কাছে,
সিঁতিতে সিঁদুর দিবে কপালে দিবে লাল টিপ,সানডে থে যাবো গির্জায় যাবো মসজিদে স্রষ্টার সান্নিধ্যে
তোমার সিঁতিতে সিঁদুর পড়াবো আমায় দিবে টুপি পড়িয়ে, উলুধ্বনি শেষে মুখরিত হবে আল্লাহু আকবার ধ্বনিতে।
লেখক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী গণমাধ্যম কর্মী মৌলভীবাজার সিলেট, বাংলাদেশ ইমেইল – pressmuazzam71@gmail.com ১৪ এপ্রিল ২০২২ইং






