আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জ পৌরসভায় শতাধিক পরিবারে শিশু খাদ্য বিতরন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শিশু-কিশোরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৫এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ১৭৫টি পরিবারের শিশু-কিশোরদের এসব উপহার বিতরন করা হয়।
কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল আহমেদের সভাপতিত্বে ছাত্র নেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ওয়াটার সুপার ইমরান চৌধুরী,সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, আশরাফ পারভেজ, সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।
এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭৫টি পরিবারের মধ্যে শিশু খাদ্য হিসেবে দুধ, সেমাই, চিনি, নুডুলস্, তেল, চাল, ডাল সুজি ও ওয়াটারপট বিতরন করা হয়।
নোট: ছবি সংযুক্ত।