আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশুলিয়া প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ইফতার ও আলোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়ার বাইপাইলস্থ আশু‌লিয়া প্রেসক্লাব চত্বরে এ ইফতার মাহ‌ফিলের আয়োজন করা হয়। এসময় পবিত্র মাহে রমজান ও ইফতারের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন স্থানীয় মাদ্রাসা ও মসজিদের ইমামগণ।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের উপদেষ্টা আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুল মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা   জাতির আয়না। জাতির কল্যানে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আশুলিয়া প্রেসক্লাব বলিষ্ঠ সাংবাদিকতার একটি উদাহরণ। আমি সাংবাদিক বান্ধব মানুষ। আপনারা সাহসীকতার সাথে সাংবাদিকতা করবেন আপনাদের প্রতি সেই আহ্বান রইলো। এসময় তিনি সাংবাদিকদের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, আশুলিয়া প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আশু‌লিয়া প্রেসক্লা‌বের সভাপতি মো. মোজাফ্ফর হোসাইন জয় বলেন, সফল সাংবাদিকতার আতুড়ঘর আশুলিয়া প্রেসক্লাব। সৎ ও ন্যায়ের পথে সাধারণ জনগনের প্রকৃত জীবনমান তুলে ধরাই সাংবাদিকতার প্রকৃত সাফল্য। তাই সবাইকে দেশ ও জনগনের কথা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরতে হবে। উক্ত ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।