রাবেয়া সুলতানা , জেলা প্রতিনিধি( বগুড়া) ঃ
” চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগান কে সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করে সর্বনাশা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
গত কয়েক বছর আগে যেখানে সান্তাহারে চলতো মাদকের প্রকাশ্যে অবাধ কেনা বেচা।দিম রাত মাদক স্পষ্ট গুলোতে ছিলো মাদকসেবী আর মাদক কারবারিদের আনা গোনা। সেই অবাক করা দৃশ্য এখন চোখে পড়েনা। মাদক স্পষ্ট গুলোও এখন প্রায় ক্রেতাশূন্য, মাদক পাচারকারীদের আনাগোনা দৌরাত্মও যেন হারিয়ে গেছে। মাদক, দেহ ব্যবসা,চোরাচালনরোধ ব্যবসায়ীসহ দাগী অগণিত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় সান্তাহার টাউন পুলিশ। গত প্রায় ১ বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে যোগদান করেন আরিফুল ইসলাম। যোগদানের প্রথম দিনেই তিনি বলেছেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে যাচ্ছে। মাদক, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দুর্নীতি একটি দেশের জন্য অভিশাপ। তিনি বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে তিনি মাদক উদ্ধার ও বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন। ফলে মাত্র কয়েক দিনেই মাদক কারবারিদের কাছে তিনি আতঙ্কের নাম হয়ে উঠেছেন। সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন ২০২১ সালের এপ্রিল মাসে সান্তাহার পুলিশ ফাঁড়িতে পরির্দশক পদে যোগ দান করেন তিনি ।সান্তাহারে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ৩০ টির অধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা দিয়েছেন । ৩০ জনের অধিক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন। যোগদানের পর হইতে অদ্যাবধি পৌর এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতিরোধে সান্তাহার পুলিশ ফাঁড়িকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। বিগত এক বছর ধরে মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি একাধিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলামের ভূমিকাও সচেতন মহলে প্রশংসা কুড়ায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম শুরুতেই পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করে অপরাধ দমনে অভিযান শুরু করেন। সান্তাহারে বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসা পুরোপুরি বন্ধের উদ্যোগ নেন। জানা যায়, সান্তাহার পৌর এলাকার সার্বিক অপরাধ প্রবণতার চিত্র বিগত দিনের চেয়ে গত এক বছরে ব্যাপকহারে হ্রাস পেয়ে উন্নতি সাধিত হয়েছে। নানা অপরাধী গ্রেফতার ও উদ্ধারকৃত মাদকসহ অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তৎপর রয়েছে সান্তাহার পুলিশ ফাঁড়ী। তিনি জানান বগুড়ার জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিনের সহযোগিতায় সান্তাহার পৌর এলাকায় অপরাধ দমনের উদ্যোগ নেওয়া হয়। প্রথমেই মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর একে একে দেহ ব্যবসা, চুরি, ডাকাতি, ইভটিজিং, জুয়া বন্ধে তৎপর হই।
আমাদের ধারাবাহিক অভিযানে ইতিপুর্বে চোরাকারবারী, অগণিত মাদক ব্যবসায়ী, দাগী অপরাধী গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হয় অগণিত মাদকদ্রব্য। তাছাড়া এলাকায় নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিংরোধ ও সাইবার ক্রাইমে তরুন ও যুব সমাজ যাতে না জড়ায সে লক্ষে প্রতি ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ আয়োজন করে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছি। আমাদের এ পথচলায় সঠিক তথ্য ও সহযোগিতা দিয়ে পুলিশকে এলাকার সচেতন মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজ সর্বাত্মক সহযোগিতা করার ফলে আমরা সান্তাহারের অপরাধ দমনে আরও উৎসাহিত হয়েছি। ইনচার্জ হিসেবে এখানে যতদিন আছি অপরাধ ও অপরাধীর সাথে কোন আপোষ নয়।








