আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে আশুলিয়ায় সময় টেলিভিশনের ১১তম জন্মদিন উদযাপন


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ সুশীল সমাজ, স্থানীয় সংবাদিক ও বিভিন্ন ক্যাবল অপারেটরসহ শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছে সময় পরিবার।
রবিবার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবে ইফতার মাহফিল ও কেক কেটে সময় টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়।
এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সময় টেলিভিশনের জন্মদিনে কেক কাটেন।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া সুশীল সমাজ, স্থানীয় সংবাদিক ও বিভিন্ন ক্যাবল অপারেটরসহ শুভানুধ্যায়ীরা সময় টেলিভিশন পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের সংবাদ মাধ্যমে সময় টেলিভিশনের গুরুত্ব তুলে ধরেন। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রচারের মাধ্যমে সময় টিভি দেশসেরা সংবাদ মাধ্যম হওয়ার গৌরব অর্জন করেছে বলে প্রশংসা করেন তারা।

া