রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি ( বগুড়া) ঃ
পাকশী সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে ৯৫ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ শফিকুল ইসলাম(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোমবার(১৮ এপ্রিল) রাত ১১.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ‘ক’ বগিতে অভিযান চালিয়ে ৯৫ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃত শফিকুল ইসলাম নওগাঁ জেলার সদর উপজেলার রজাকপুর এলাকার মৃত মোজ্জাফরের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের অভিযানে অ্যাম্পুলসহ ১জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১।








