আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সংক্রান্তে ইন্সিডেন্ট রিপোর্টঃ-

অদ্য ১৮/০৪/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় স্থানীয়ভাবে সংবাদ পাওয়া যায় যে, অত্র জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া সাকিনস্থ বন্ধন সি-১৩/২, বাসার নিচ তলার রুমের জানালার গ্রীল এর সাথে একজন ব্যক্তি গলায় ফাঁস লাগাইয়া ঝুলন্ত অবস্থায় আছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে দিবাকালীন সিয়েরা-২১ অফিসার এসআই(নিঃ)/দয়াময় দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া সাকিনস্থ বন্ধন সি-১৩/২ বাসার নিচ তলার রুম-এ উপস্থিত হইয়া ভিকটিম সাইফুর রহমান সুমন (২৬) পিতা-আশিকুর রহমান, সাং-সাদিপুর, পোঃ-সাদিপুর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ বর্তমান ঠিকানা সাং-আখালিয়া নোয়াপাড়া সাকিনস্থ বন্ধন সি-১৩/২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট বাসার নিচ তলার রুমের জানালার গ্রীল এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অতঃপর স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এসআই(নিরস্ত্র) দয়াময় দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লেখিত মৃত দেহ নিচে নামিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃত দেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরণ করেন এবং ভিকটিমের পরিবারের লোকজনদের বিষয়টি জানান। বর্তমানে ভিকটিমের মৃত দেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রক্ষিত আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।