আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের কমিটি গঠন: সভাপতি প্রণব, সম্পাদক মঞ্জু

শ্রমিক নেতা প্রণব জ্যোতি পালকে সভাপতি, মঞ্জু আহমদকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যদের রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংগ্রাম পরিষদের সিলেট মহানগর  শাখার উদ্যোগে দুপুর আড়াইটায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত সভা থেকে এই কমিটি গঠন করা হয়।
সংগ্রাম পরিষদের মহানগর সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।  সভা পরিচালনা করেন সংগ্রাম পরিষদের নেতা মন্জু আহমদ।
সমায় কমরেড আবু জাফর মহামান্য সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় স্বস্থি প্রকাশ করে বলেন, অবিলম্বে, ইজিবাইক সহ থ্রি হুইলার জাতীয় সকল যানবাহন চলাচলে সরকার প্রনিত নীতিমালা ২০২১ এর চুড়ান্ত ও কার্যকর করে ব্যাটারি চালিত সকল যানবাহনের বি আর টি এ কর্তৃক লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে।
তিনি মহাসড়কে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে পার্শ রোড নির্মাণ সহ সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, আগামী দিন লাইসেন্সসহ সকল অধিকার আদায়েরে জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলতে হবে এবং দাবি আদায়ের লড়াইয়ে সবার অংশগ্রহণ করার আহবান জানান ।
সভাপতির বক্তব্যে প্রনব জ্যোতি পাল বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় প্রদান করেছেন তা সকল আন্দোলনকারী শ্রমিকদের বিজয়। এই বিজয়ে জন্য আমাদের সংগ্রাম পরিষদের নেতৃত্বে দীর্ঘ ৮ বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আন্দোলন করতে গিয়ে সারাদেশে সংগ্রাম পরিষদের নেতারা হামলা-মামলার শিকার হয়েছেন, জেল কেটেছেন। আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, হারুন মিয়া, এমাদুল ইসলাম, শহিদুল আহমদ, ইয়াছিন আহমেদ,  শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, খোকন মিয়া, বেলাল আহমেদ, মিন্টু যাদব, সাগর আহমদ, সুরুজ আলী, দানেশ আহমদ, মানিক মিয়া, তাহের আলী, মাসুক মিয়া, দেলোয়ার আহমদ, শরিফ মিয়া, আলম প্রমুখ।