আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ভূমিকম্পের ঝুঁকি ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা

সিলেট নগরীর ৭, ৯, ২২ এবং ২৭ নং ওয়ার্ডে ভ‚মিকম্পের ঝুঁকি ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) সিলেট এর উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএমএ হাসান জেবুলের সভাপতিত্বে এবং ফেরামের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

সভায় বক্তারা বলেন, ভূমিকম্প হওয়ার আশঙ্কায় আতঙ্কিত না হয়ে পরবর্তী দুর্যোগের মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। বিভিন্ন কর্মশালা ও সভা-সেমিনার করে মানুষকে সচেতন করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ফোরামের সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, ফেরামের সহসভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক সাইফুল আলম রুহেল, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সরওয়ার সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সালমা বাছিত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম, রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমেদ, অপারেন্স এসিস্ট্যান্ট আফজাল হোসেন ইমন প্রমুখ। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে অংশ নেন অতিথিরা। বিজ্ঞপ্তি