আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের সাথে পুলিশের বিভিন্ন ইউনিটের ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিতঃ
অদ্য ২১/০৪/২০২২ খ্রিঃ বেলা ১২:০০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার কনফারেন্স রুম হতে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় এর আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি হেডকোয়ার্টাস হতে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনটি সার্ভিস) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ ইয়াহহিয়া আল মামুন।








