আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

২১ এপ্রিল, ২০২২ খ্রি.

          পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার বাজার টার্নিং পয়েন্ট, সিলেট রোড, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কলার ব্যবসার পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে কলার বিক্রয়ের পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, মেয়াদ উত্তীর্ণ রং বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মাংসের ওজনে কম দেওয়া, রংয়ের কোটায় মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার টার্নিং পয়েন্টে অবস্থিত রাজু মিয়ার দোকানকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত তাহমিনা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত ইসলাম হার্ডওয়্যারকে ৪ হাজার টাকা, খোরশেদ আলমের কলার আড়তকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।