আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ইফতার মাহফিলে প্রায় ৫০ জন এতিম ও মাদ্রাসাছাত্র সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

শুক্রবার নবীগঞ্জ উপজেলার সালামতপুরস্থ আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এই ব্যাতিক্রমী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও রানিং সিলেট ডটকমের সম্পাদক মিজান মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নবীগঞ্জ প্রতিনিধি ফাহাদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বিশিষ্ট সমাজসেবী মোঃ রাজু মিয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন বলেন, ইসলামে এতিমের গুরুত্ব অনেক। আমাদের নবী করিম (সঃ) এতিমদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আজকের এই ইফতার সত্যিই প্রশংসার দাবিদার। সাংবাদিক পরিবাবের একজন সদস্য হিসেবে এতিমদের সাথে আজকের ইফতার করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন- আজকের ইফতার এই রমজান মাসের সেরা ইফতার। কারণ এতিমদের সাথে ইফতার করা সত্যিই সৌভাগ্যের। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সইফুর রহমান তালুকদার বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা মানে শুধুমাত্র উপবাস করা নয়, সংযত থাকা। এই মাসে আমাদেরকে যাবতীয় পার্থিব বিষয় থেকে সংযত থাকতে হবে। এই মাসেই পবিত্র কোনআন মজিদ অবতীর্ণ হয়েছে। কুরআনুল করিম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। তাই পবিত্র এই জীবন বিধানকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক সভাপতি চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ, সহ-সভাপতি দেশের কন্ঠ’র মোঃ সেলিম উদ্দিন, নির্বাহি সদস্য মোঃ আশরাফুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নির্বাহি সদস্য সৈয়দ জুনাব আলী, আব্দুল মুহিত, সৈয়দ নাজমুল আলম, এহিয়া আহমেদ প্রমূখ।