আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে বাংলাদেশ আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণহত্যা দিবস পালন

রাবেয়া সুলতানা জেলা প্রতিনিধি,  (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে গণহত্যা ও কালো দিবস পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চ চত্বরে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু এবং শহীদদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৭টায় ১ মিনিট পুরো শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিরবতা পালন করা হয়। এরপর ১৯৭১ সালের ২২ এপ্রিল সান্তাহারে পাক হানাদার বাহিনীর হাতে নিহতদের স্মরণে স্বাধীনতা মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় গণহত্যার ইতিহাস সম্পর্ক বক্তব্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান মুন্না, সান্তাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন ও তানভী রহমান তনু প্রমুখ।

উল্লেখ, ১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনী ট্রেনযোগে সান্তাহার শহরে প্রথম প্রবেশ করে। সে দিনই তারা নির্মম ভাবে গণহত্যায় মেতে উঠে। তাদের বুলেটের আঘাতে সান্তাহারের জমিদার সুরেন্দ্রনাথ তার স্ত্রী হড়িভবানী দাসী, ব্যবসায়ী নূর চোধুরীসহ প্রায় আড়াই হাজার বাঙ্গালী নর-নারী সে দিন শহীদ হন।