ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে “কাতার চ্যারিটি” বাংলাদেশের অর্থায়নে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এর সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।দাতিয়া পাড়া লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে ২১এপ্রিল বৃহস্পতিবার দিবসে
২৫কেজি চাল,৫কেজি সয়াবিন তেল,৩কেজি ডাল,২কেজি চিনি,৩কেজি ছোলা,১কেজি লবণ ও ১কেজি খেজুর সর্বমোট মোট৪০কেজি ইফতার সামগ্রী প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারো এলাকার ৪শ(চার শত) অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মধ্যনগরে ৪শ অসহায়ের মাঝে ৪০কেজি করে ইফতার সামগ্রী বিতরণ
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ২২, ২০২২, ৭:০১ অপরাহ্ণ • ২ বার পঠিত






