সিলেটে এসএসসি ২০০০ মিলেনিয়াম ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) নগরীর আমান উল্লাহ কনভেনশনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএসসি মিলেনিয়াম ব্যাচের মাজহারুল হক লিটনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী।
এসময় তিনি বলেন, ‘পবিত্র মাহে রমাদান হচ্ছে মানবতার মুক্তিসনদ। আমাদের সবাইকে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে হবে। সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা দিয়ে জীবন চালাতে হবে। এবং মাহে রমজানের তাৎপর্য অনুবাদন করে তা পালন করা প্রতিটি মুমিনের দায়িত্ব।’
‘এসএসসি মিলেনিয়াম ব্যাচ’র ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, এসএসসি ২০০০ ব্যাচের সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সাহেদ আহমদ, ডাক্তার ফেরদৌস রানা, ডাক্তার সামরান কাজী, ব্যবসায়ী আলী আফসার ফাহিম, পাইওনিয়ার হাসপাতালের পরিচালক তাহমীম সোবহান বাবু, ব্যাংকার মীর্জা হুমায়ুন কবীর জনি, হারিছ আলী, সৈয়দ তুহিন, মুকিম রাহুল, আলীম আল রাব্বী, আলীয়া মাদ্রাসার শিক্ষক শামসুল কিবরিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. সালাহউদ্দিন, সাংবাদিক আব্দুল আহাদ, ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু, আলী হোসেন রুহেল, সুহেল আহমেদ, ফজলুল হক নোমান, রুহুল আমীন, তুহিন, হিমেল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হাসান চৌধুরী শায়েক, ব্যবসায়ী তপু, রনি, সেনা কর্মকর্তা দুলাল আহমদ, সাদিক আহমদ, জন রানা সহ ২০০০ ব্যাচের শিক্ষার্থী বিভিন্ন পেশায় কর্মরত বন্ধুরা উপস্থিত ছিলেন।
এদিকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী।






