আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

২৪-২৫ এপ্রিল সিসিকের বিশেষ টিকাদান কর্মসূচী মর্ডানা ও ফাইজারের টিকা দেয়া হবে

সিসিক/স্বাস্থ্য বিভাগ/সংবাদ বিজ্ঞপ্তি/২৩/০৪/২০২২ খ্রি.

যথা নিয়মে চলবে নগর ভবন ও ওসমানী কেন্দ্রের টিকাদান কর্মসূচী

২৪-২৫ এপ্রিল সিসিকের বিশেষ টিকাদান কর্মসূচী

মর্ডানা ও ফাইজারের টিকা দেয়া হবে

এখনো যারা কোভিড-১৯ টিকা গ্রহন করেননি কিংবা সময়মতো ২য় ডোজ ও ৩য় ডোজ গ্রহন করতে পারেননি তাদেরকে অবিলম্বে টিকা গ্রহণের আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।২৪ ও ২৫ এপ্রিল ২০২২ খ্রীম্টাব্দে সিসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর কার্ালয়ে একযোগে বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এই দুই দিনে মর্ডানা ও ফাইজারের টিকা প্রদান করা হবে।সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে  কোভিড-১৯ এর টিকা গ্রহণে নগরবাসিকের অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ এপ্রিল ২০২২ খ্রী.) সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী এ আহবান জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখনও যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি বা ২য় ডোজ গ্রহনের সময হয়েছে কিন্তু এখনও মোবাইলে ক্ষুদে বার্তা পাননি অথবা ২য় ডোজ গ্রহনের ৪ মাস পেরিয়ে গেলেও মোবাইলে ক্ষুদে বার্তা পাননি তারা বিশেষ এই টিকাদান কর্মসূচীতে টিকা গ্রহন করতে পারবেন। ২৪ ও ২৪ এপ্রিল ২০২২ এই দুই দিনের বিশেষ ক্যাম্পেইনে সকল কেন্দ্রে মর্ডানার টিকা প্রদান করা হবে। ৬, ২৩, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড ব্যতিত সকল ওয়ার্ডের কেন্দ্রে ১২ বছরের উর্ধ্বের সকল নাগরিককে ফাইজারের প্রথম ডোজ টিকা দেয়া হবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর কার‌্যালয়ে এই দুই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর‌্যন্ত বিরামহীনভাবে টিকাদান কর্মসূচী চলবে। ১৮ উর্ধ্ব নাগরিকদের মধ্যে যারা এখনও সুরক্ষা এপসে রেজিষ্ট্রেশন করেননি তারা জাতীয়পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্মনিবন্ধনের ফটোকপি নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে টিকার ১ম ডোজ গ্রহন করতে পারবেন।

প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে কোভিড-১৯ এর নির্ধারিত টিকাদান কর্মসীচী যথা নিয়মে চলমান থাকবে। কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
—