আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি ঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৯৫ জন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। রবিবার সকালে উপজেলার সান্তাহার ইউপির ছাতনী দারুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তিনি জুব্বা ও পায়জামা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহ্তামিম হাফেজ মিজানুর রহমান, মাওলানা আবদুল মতিন, হাফেজ মনিরুজ্জামান, মাদরাসা কমিটির সভাপতি আনছারুল হক, সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল ইসলাম নয়ন, মিলন হোসেন ও যুবলীগ নেতা তানজিম মাহমুদ ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে এসব শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। নতুন কাপড় পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। আমি যেন আমার এলাকার প্রতিটি মাদরাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারি এবং আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে পারি এজন্য সকলের দোয়া চাই।