আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

দক্ষিণ সুরমা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা নুশরাত লায়লা নীরার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা সদর দপ্তরস্থ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল।
সৌজন্য সাক্ষাতকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা নুশরাত লায়লা নীরাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর সাথে আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তার সহযোগিতা কামনা করেন। এসময় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তাও দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।