সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২২এপ্লিল শুক্রবার অনুষ্টিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসি কয়েস আহমদের সৌজন্যে আয়োজিত মাহফিলে সংগঠনের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলভার ভিলেজ লি: এর কর্নধার ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী,সিলভার ভিলেজ জামে মসজিদের মোতায়াল্লি মোয়াজ্জেম হোসেন,প্রবাসি কয়েস আহমদ, অর্থ সম্পাদক ছয়ফুর রহমান লিঠন, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মহসিন খান,প্রচার সম্পাদক দিলাল উদ্দিন,সদস্য মজনু ভুইয়া,হোসেন আহমদ,লুৎফুর রহমান ও নাসির উদ্দিন। দেশ ও মুসলিম উম্মার কল্যানে দোয়া পরিচালনা করেন ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন ।








