আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট জেলা প্রশাসনের ইফতারে পররাষ্ট্রমন্ত্রী ‘শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে কাজ করে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে সবসময় কাজ করছে। এখন দেখে গরিব মানুষ কমে গেছে। আমরা দেশের মানুষের সঙ্গে অঙ্গিকার করে সরকারে এসেছি।’
তিনি শনিবার (২৩ এপ্রিল) নগরীর সার্কিট হাউজে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে। তাই আমাদের জনগণের হয়ে কাজ করাই একমাত্র লক্ষ। এবং আমারা তাই করে যাচ্ছি। এসময় মন্ত্রী সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি দেশ ও জনগণের শান্তি কামনা করেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল হামিদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা ও দায়রা জজ মশিউর রহমান, মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ সরকারি সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।