আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে: মিসবাহ সিরাজ

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি রোটারিয়ান মির্জা মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) বিকাল নগরীর রিকাবীবাজার এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি রোটারিয়ান মির্জা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদরুর পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন,  মানুষ মানুষের জন্য এই শ্লোগানের বাস্তবরূপ দেখতে হলে সবাইকে একসাথে অসহায় দরিদ্র ও মধ্যবিত্র পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান। এই ধর্মবর্ণ, গোত্র বা কোন জাতিভেদ নেই। এখানে সব মানুষই সমান। মানবতার কল্যানে যারা কাজ করছে তাদের মধ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন মতো অন্যতম। প্রকৃত সমাজ উন্নয়নে ভূমিকা পালনের পাশাপাশি মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভুমিকা অনস্বীকর্য। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম বড় ভূইয়া, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমামুল হক। বক্তব্য রাখেন এমরান বক্স, আওয়ামীগ নেতা শাহনাজ, বিপ্লব, রুবেল, জাবেদ, ১১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য লিটন আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের বিভাগীয় সহ-সভাপতি আকাব উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওদুদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মিলন আহমদ, সিনিয়র সহ-ভাপতি সুজন আহমদ, সদস্য আব্দুস সামাদ রিয়াদ, মছরু সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।