আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আদালতের রায়: কায়স্থগ্রামের নাম ‘সাজিদনগর’ ব্যবহার করা যাবে না

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের নাম পরিবর্তন করে ‘সাজিদনগর’ রাখার বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। গত ২৭ ফেব্রæয়ারি সিনিয়র সহকারী জেলা জজ আদালত, গোলাপগঞ্জ এর বিজ্ঞ বিচারক নিরঞ্জন কুমার মিত্র এ রায় প্রদান করা হয়।
আদালতসূত্রে জানা যায়,  ২০১৭ সালে কায়স্থগ্রামের জনৈক ফখরুল ইসলাম ও মৃত লুদন মিয়ার পুত্র জাহাঙ্গীর কবির মাহমুদ তাদের পূর্বপুরুষ (দাদা) মৃত সাজিদ আলীর নামে কায়স্থগ্রামের নাম পরিবর্তন করে ‘সাজিদনগর’ নামকরণে প্রচারণা চালায়। এরই ধারাবাহিকাত গত ২০১৭ সালের ৬ মার্চ পঞ্চায়েতী কবরস্থান সহ সিলেট জকিগঞ্জ মূল সড়কে ও নিজ বসত বাড়িতে মার্বেল পাথর সম্বলিত প্লেইট, সাইনবোর্ড ও রেজিষ্ট্রি দলিলে ‘সাজিদনগর’ নাম ব্যবহার করে তা লিপিবদ্ধ করে সাজিদনগর প্রতিষ্ঠা করার চেষ্টা করলে এলাকায় মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা উক্ত বেআইনী কাজ থেকে বিরত না হওয়ায় কায়স্থগ্রামবাসীর পক্ষে অলিউর রহমান সহ ১৮ জন ব্যক্তি বাদী হয়ে বিবাদীগনের বিরুদ্ধে সাজিদনগর নাম প্রতিষ্ঠার কার্যক্রম সহ যাবতী কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার জন্য মামলা দায়ের করেন (স্বত্ব মামলা নং- ৩৩/২০১৭ই)
উক্ত মামলা বিচারক স্থায়ীভাবে কায়স্থগ্রামের নাম সাজিদনগর ব্যবহার না করার জন্য মামলার বিবাদীদের নির্দেশ প্রদান করেন।
আদালতের রায় ও ডিক্রি সম্পর্কে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট হোসেন আহমদ।