আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিয়াম, সংযমের মাসেও সরকারের দমন-পীড়ন থেমে নেই – আব্দুল কাইয়ুম জালালি পংকী

সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, রাজধানীর নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেছে। সারাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে সরকাররের হেলমেট বাহিনীসহ লোকজন জড়িত। সরকার এই ঘটনাকে জড়িয়ে বিএনপি নেতা মকবুল সহ নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। সিয়াম, সংযমের মাসেও এই অবৈধ সরকারের দমন-পীড়ন থেমে নেই। এই নিশিরাতের সরকারের হাত থেকে দেশের জনগন মুক্তি চায়। তিনি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন। 
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, সদস্য নজীবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ,শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, আফজল হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, কামাল হাসান জুয়েল।