আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ অ্যাওয়ার্ড-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা

সিলেট বিভাগে সিলেটি নাটকের উপর ২য় বারের মত শাহ গ্রুপ মীম টিভি পরিবার অ্যাওয়ার্ড ২০২২ ইং উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বাদ আসর নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মীম টিভি ইউএস’র প্রোগ্রাম পরিচালক জামাল আহমদের সভাপতিত্বে ও নাট্যকর্মী মামুন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী ও সংগঠক মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, প্রবীণ নাট্যকর্মী কাজী আয়শা বেগম, নাট্য নির্মাতা ও সিলেটের দক্ষ সংগঠক কামাল আহমেদ দূর্জয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, নাট্যকর্মী আব্দুল ইসলাম রিমন, কন্ঠ শিল্পী খোকন ফকির, আমির হোসেন সাগর, নাট্য অভিনেতা ও পরিচালক এম এস সুমন, সোহেল আহমদ (পাখি সোহেল), এম দেলোয়ার হোসেন, নাগর মিটু, সত্যজিত মোদক সুমন, মারুফ আহমদ দোলাল, সুভাষ কর, দিপ্ত মদক, রাশেদ আহমদ, জাবেদ আহমদ, সপ্না বেগম সিতাই, কমেডিয়ান অভিনেতা রিমন, দেশ থিয়েটারের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাকিল আহমদ কয়েছ প্রমূখ।