আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে এলজিইডির সড়কে টং দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ॥ পথচারী ও যান চলাচলে ভোগান্তি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে এলজিইডির সড়কের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি টং দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২য় মোড়ে সরকারি মেইন রাস্তার উপর একটি টং দোকান বসানোর ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে অবৈধ দখলদারদের কারণে। এ ভ্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে সরেজমিন খেঁজি নিয়ে জানা যায়, পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২য় মোড়ে সরকারি মেইন রাস্তার উপর পতনঊষার ইউয়িনের মনসুরপুর গ্রামের মো: ছহীদ উল্যা ও মো: রইছ উল্যা গংরা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার উপর অবৈধভাবে একটি টং দোকান বসিয়ে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বর্তমানে এই টং দোকানের কাছ দিয়ে এলজিইডির অর্থায়নে একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। টং দোকানটি দ্রুত অপসারণ না করলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
স্থানীয় একাধিক সূত্র জানায়, অবৈধ টং দোকানের মালিকের সাথে একটি প্রভাবশালী মহলের যোগসাজশ থাকায় কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারছে না। জনস্বার্থে সরকারি রাস্তাটি দ্রুত দখলমুক্ত করা একান্ত জরুরী।
এ ঘটনায় জনস্বার্থে গত ২৪ এপ্রিল শহীদনগর বাজারের মো: মুজিবুর রহমান বাদশা জরুরী ভিত্তিতে সরেজমি পরিদর্শনপূর্ব্বক সরকারিমেইন রাস্তার উপর বিনা লিজের টং দোকান অপসারণের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন প্রদান করেছেন। এর আগে দখলদারদের বিরুদ্ধে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে অবৈধ টং দোকানের মালিক মনসুরপুর গ্রামের মো: ছহীদ উল্যা ও মো: রইছ উল্যা গংদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বারবার তাগিদ দেয়া স্বত্তেও অবৈধ দখলদাররা দোকান অপসারণ না করায় আমরা প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত অবৈধ টং দোকান অপসারণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্তক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।