আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে এতিম কোরআনে হাফিজদের মাঝে ঈদ উপহার ও সম্মাননা স্মারক প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সেক্রিফাইস গ্রুপ, পতনঊষার এর আয়োজনে ১০ জন এতিম কোরআনে হাফিজদের মাঝে ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে সাইফুর রহমান চৌধুরী কয়েছ এর সভাপতিত্বে আতিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানের উদ্বোধন করেন মাওলানা মুফতি মোশাহিদ আলী কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান, সেক্রিফাইস গ্রুপ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান ফাহিম, আইনজীবী সহকারী আব্দুল মছব্বির প্রমুখ।
অনুষ্টানে ১০ জন কোরআনে হাফিজকে নগদ ৫ হাজার টাকা উপহার প্রদান করেন পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আজমল আহমদ, রুহিন আহমদ, তানভীর আহমেদ মান্না, ফাহাদ চৌধুরী, আরাফাত রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাব্বির, অলিউর রহমান, সানি আহমেদ, আছকন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাকের রানা, প্রচার সম্পাদক, আতাউর রহমান ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান ওয়াফি, রাকিব, মজিদ আহমদ, সাদি, তামিম প্রমুখ।