আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল ও কেন্দ্র পরিচালক ক্বারী মাওলানা মুফতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ভাইস প্রিন্সিপাল ও কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক আশিকুর রহমান  চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ও কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা নোমান আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আছগর হোসাইন। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে শুভেচ্ছা স¥ারক এবং অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। প্রসঙ্গত, কিরআত প্রশিক্ষণ কেন্দ্রটি আতফাল থেতে খামিস জামাত পর্যন্ত আল খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্র্তৃক অনুমোদিত।  এ কেন্দ্র থেকে এবারও খামিস জামাতের শিক্ষার্থীরা বোডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে।