আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে কিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার :শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় অবস্থিত ব্লু বার্ড কিন্ডারগার্টেনে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ বৃহস্পতিবার সকাল বেলা ২টায় মুসলিমবাগ এম এসবি ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মুসলিমবাগ এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ও কেন্দ্র পরিচালক ক্বারী হাফেজ শুয়াইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল সাংবাদিক, কলামিস্ট ক্বারী মুফতি এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম হোসেন রিপন। আরও উপস্থিত ছিলেনকিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা শাহ আলম, ক্বারী হাফেজ ফয়জুল্লাহ ও ক্বারী হাফেজ মাহবুব আলম মিরাম। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে শুভেচ্ছা স্মারক এবং অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।