প্রেস বিজ্ঞপ্তি বগুড়া জেলা ডিবির মাদক বিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাবেয়া সুলতানা ,( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য ইং ২৯/০৪/২০২২ তারিখ ০৭.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে হইতে ৬৫ (পয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ সাইফুল ইসলাম(৩৭), পিতা-মোঃ ওয়াজেদ আলী, মাতা-মোছাঃ শহিদা বেগম, সাং-আদর্শপাড়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।








